Sale!

পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালচনা পদ্ধতি (পেপার ব্যাক)

Original price was: ৳ 270.00.Current price is: ৳ 200.00.

Description

সাহিত্য, সাহিত্যতত্ত্ব, সাহিত্য-সমালোচনা পরস্পর বর-বধূর মতোই অম্ল-মধুর সম্পর্কে সম্পর্কিত। সাহিত্যসৃষ্টিরকাল থেকে আরম্ভ হয়ে তার তত্ত্ব ও সমালোচনা আবহমান কাল পর্যন্ত বহমান। নদীর স্রোতের পরিণতি যেমন নীল সমুদ্র, তেমনি সাহিত্যের রসোপভোগ বা চরম উৎকর্ষ হলো তার উপযুক্ত ও বর্ণিল সমালোচনা। পৃথিবীতে মানুষই একমাত্র চিন্তাশীল ও সৃষ্টিশীল জীব। মানবচিন্তার প্রাতিস্বিক ও প্রযত ভাবনাই ক্রমশ তত্ত্ব, দর্শন বা শিল্পে পরিণত হয়। আর এই তত্ত্ব, দর্শন, সাহিত্য বা শিল্প কর্মাদির বিবরণসহ যথোপযুক্ত বিচারই হলো সমালোচনা। যেখানেই সৃষ্টি সেখানেই আছে। সমালোচনা। শিল্প-সাহিত্য ও সমালোচনায় ইউরোপ তথা প্রাচীন গ্রিস ও রোম পথিকৃৎ। ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও আমেরিকাতেও জন্ম হয়েছে নানা তত্ত্বের। ফলশ্রুতিতে পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সমালোচনার ধারা সম্পর্কে বাঙালি পাঠকের উৎসাহ ও কৌতূহল চিরকালীন। এই কৌতূহল মেটাতেই আদি সাহিত্য ও শিল্পচিন্তক প্লেটো থেকে শুরু করে আধুনিক যুগের নানা যুগান্তকারী পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও মতবাদ যেমন ক্লাসিসিজম, নিওক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম, ফ্রয়েডিজম ইত্যাদি এবং আধুনিক সমালোচনার নানা পদ্ধতি বিষয়ক প্রাজ্ঞজনের মননশীল ও তথ্যবহুল আলোচনা ও সমালোচনাসমূহ আলোচ্য গ্রন্থে সযত্নে সংকলিত হলো।

Reviews

There are no reviews yet.

Be the first to review “পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালচনা পদ্ধতি (পেপার ব্যাক)”

Your email address will not be published. Required fields are marked *